অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাইয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, এ বিষয়ে অগ্রণী ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালককে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের দায়িত্বকালীন সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
সংস্থাটি বলছে, শেখ হাসিনার অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। দুদকের দাবি, ওই স্বর্ণের নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা এবং মেয়ের নামও উল্লেখ রয়েছে।
এ ছাড়া, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে দুদক।
দুদক জানিয়েছে, প্রাপ্ত নথি ও তথ্য বিশ্লেষণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
১৮ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
১৮ ঘন্টা আগে
জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান, নতুন অধ্যায়ে জিয়া পরিবারের যাত্রা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।...
১৯ ঘন্টা আগে
প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল অর্থনীতিতে আনতে হবে: অর্থমন্ত্রী
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো, ‘এক সিটিজেন এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল...
২২ ঘন্টা আগে
