অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সেগুলোতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহারের কারণে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার কারণে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
তিনি বলেন, এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের বাধা ও হামলার মুখেও পড়তে হচ্ছে। তবে অবৈধ সংযোগ বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
এদিকে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার এ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, প্রায় ১০ থেকে ১২ দিন আগে একটি এলএনজি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) অর্ডার করা হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেগুলোর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
৮ ঘন্টা আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
৮ ঘন্টা আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
১ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
১ দিন আগে
