আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি প্রশাসনিক আদেশে বন্ধ করতে চায় না। তার মতে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না।”
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ যে নির্যাতন, সহিংসতা ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল, তার দায় তারা এড়াতে পারে না। একই সঙ্গে তিনি বলেন, অতীতের ঘটনাগুলো নিয়ে দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা দেখা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনের মতো সাম্প্রতিক গণ-অভ্যুত্থানেও শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি এই অর্জন ধরে রাখতে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বিভক্তি তৈরি হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি এ চেতনাকে ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করারও আহ্বান জানান।
বিচারপ্রক্রিয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো অভিযুক্তদের আইনের আওতায় আনা। তিনি জানান, বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
সংবিধান সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি দেশের ছাত্ররাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে...
৫ ঘন্টা আগে
কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী
কাতারের সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, “গতকালই ঢাকা সিটি করপোরেশনের...
৫ ঘন্টা আগে
স্বৈরাচারী সরকারের কারণে বাপেক্স ধ্বংস হয়েছিল, পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পূর্ববর্তী স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও খনির উন্নয়নে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) অকার্যকর করে দেশের গ্যাস খাতকে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল করে তুলেছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনর্গঠন করে জ্বালানি খাতে দেশের স্বনির্ভরতা ফিরিয়ে আনতে কাজ করছে।বুধবার...
৫ ঘন্টা আগে
বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতের উন্নয়নে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে কোল্ড স্টোরেজ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস সাপ্লাই চেইন খাতে দুই দেশের মধ্যে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে সফররত সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ...
৬ ঘন্টা আগে
