আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।
ভাষণে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে।
এ সময় তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন যে কৃষি ও অর্থনৈতিক খাতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো জনগণের কল্যাণ বয়ে আনবে।
রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথাও উল্লেখ করেন এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বলেন।
বেইজিং এ লালগালিচার সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় চাউমিং রেলস্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।রেলস্টেশন থেকে
৩ দিন আগে
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে।মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমি মনে করি তারা
৪ দিন আগে
মামুনুল হককে নিয়ে এমপির মন্তব্য নিজেই এক্সপাঞ্জ করলেন স্পিকার
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক-কে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি।রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার...
৬ দিন আগে
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
৬ দিন আগে
