আমেরিকায় ট্যাক্সি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশের শিক্ষাখাতে ব্যয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের মোশাররফ হোসেন খান চৌধুরী।
জীবিকার তাগিদে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালিয়েছেন তিনি। সেই উপার্জনের বড় অংশই তিনি দেশে পাঠিয়েছেন শিক্ষা বিস্তারে। নিজ গ্রামসহ আশপাশের এলাকায় তিনি গড়ে তুলেছেন মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান-দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেন। পাশাপাশি দুটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছেন তিনি।
স্থানীয়দের কাছে তিনি এখন ‘দানবীর’ হিসেবে পরিচিত। নিজের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
মোশাররফ বলেন, “আমি নিজে পড়াশোনা বেশি দূর করতে পারিনি। কিন্তু চেয়েছি, আমার এলাকার কেউ যেন অর্থের অভাবে শিক্ষাবঞ্চিত না হয়। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ।”
১৯৮৯ সালে প্রথম স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার শিক্ষা বিস্তারের যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।
শুধু শিক্ষা নয়, সমাজকল্যাণেও রয়েছে তার অবদান। তিনি একটি ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রায় দুই কোটি টাকা মূল্যের জমি দান করেছেন। এছাড়া ঈদগাহ, কবরস্থান ও মসজিদ উন্নয়নেও ভূমিকা রেখেছেন।
বর্তমানে ৬২ বছর বয়সী মোশাররফ এখনো যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপন করছেন। বিলাসিতা নয়, বরং সাদামাটা জীবন বেছে নিয়েছেন তিনি।
তার ভাষায়, “আমি আনন্দ পাই মানুষের জন্য কিছু করতে পারলে। যত দিন বাঁচি, মানুষের উপকার করেই বাঁচতে চাই।”
তার এই মানবিক উদ্যোগ এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
