বিদ্যুৎ বিপর্যয়ে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, ৪ হাজারের বেশি শিক্ষার্থী বিপাকে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাকৃতিক দুর্যোগজনিত বিদ্যুৎ বিভ্রাটে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ১১টি কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন ৪ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী।
আজ সকাল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দিলে পুরো নবীনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পরীক্ষাকেন্দ্রগুলো অন্ধকার হয়ে পড়লে জরুরি ভিত্তিতে মোমবাতি ও চার্জলাইটের মাধ্যমে পরীক্ষা চালানো হয়।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অল্প আলোতে খাতা-কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে। অনেক পরীক্ষার্থী জানায়, পর্যাপ্ত আলো না থাকায় উত্তর লেখায় অসুবিধা হচ্ছে এবং সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।
উপজেলা শিক্ষা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ উপজেলায় মোট ১১টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঝড়-বৃষ্টির কারণে গাছ ভেঙে তারের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনের চেষ্টা চলছে এবং আপাতত বিকল্প আলো দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।”
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে একাধিক স্থানে ক্ষতি হওয়ায় লাইন ট্রিপ করেছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ চালুর চেষ্টা চলছে।
অভিভাবকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় আরও প্রস্তুতি ও জরুরি বিদ্যুৎব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
