রাজনীতি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, আকস্মিক অসুস্থতার পরপরই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তার শারীরিক অবস্থার ওপর পর্যবেক্ষণ রাখা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন এখনো জানা যায়নি। তবে দলীয় নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom