জাতীয়

আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকারের ফেরার অপেক্ষা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকারের ফেরার অপেক্ষা

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছেই স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমও রয়টার্সকে বলেন, স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। সে কারণে স্পিকারের দেশে ফেরাকে ঘিরেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরতে পারেন।

রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে রাষ্ট্রপতিকে সরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র দাবি করেছে। তবে রাষ্ট্রপতির প্রেস সচিব পদত্যাগের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সঙ্গে ওই বৈঠকের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সরকার-সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে সম্প্রতি বিএনপির উচ্চপর্যায় থেকেও বার্তা দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নাম উঠে এসেছে। পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনরত এক জ্যেষ্ঠ সচিব এবং একজন সাবেক সচিবের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে এসব বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। রাষ্ট্রপতি সত্যিই পদত্যাগ করলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।


বঙ্গভবনে দায়িত্ব পালন, সংসদ ভবনের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বঙ্গভবনে দায়িত্ব পালন, সংসদ ভবনের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বঙ্গভবনে অফিস করবেন এবং জাতীয় সংসদ ভবনে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের

১১ ঘন্টা আগে


‘অপরাধী ধরার পরিকল্পনা আগাম বলা যায় না’: চট্টগ্রামের পুলিশ সুপার
‘অপরাধী ধরার পরিকল্পনা আগাম বলা যায় না’: চট্টগ্রামের পুলিশ সুপার

আগাম ঘোষণা দিয়ে অনেক ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলেও অপরাধী ধরার অভিযানের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করা যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশল প্রকাশ করা হলে অপরাধীরা সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাবে।শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা...

১১ ঘন্টা আগে


মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন
মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির ইশারায় শুক্রবার মধ্যরাতে নির্বাচন স্থগিত করা হয়! নির্বাচন স্থগিতের প্রতিবাদে সচেতন অভিভাবক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন...

১৩ ঘন্টা আগে


পরবর্তী রাষ্ট্রপতির নাম স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে: মির্জা ফখরুল
পরবর্তী রাষ্ট্রপতির নাম স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে: মির্জা ফখরুল

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom