জাতীয়

আজই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

অনলাইন ডেস্ক

১ মাস আগে


আজই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ (রোববার) বঙ্গভবন ছাড়ছেন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যেতে পারেন। তিনি জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ এবং চিকিৎসার জন্য তাকেও সঙ্গে নিয়ে বিদেশে যাবেন।

গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করেন।

সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে।

সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতি দলীয় নাকি নির্দলীয় হবেন, সে বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই এ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করার পর থেকেই হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত সাংবিধানিক ও কূটনৈতিক কার্যক্রম, বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা আগের মতোই বঙ্গভবন থেকেই পরিচালিত হবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ (রোববার) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ। পরে দুপুর সাড়ে ১২টায় তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করবেন।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

২ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

২ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২১ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom