আইসিটি খাতে দশ লাখ তরুণের কর্মসংস্থান হবে: মাহবুব আনাম স্বপন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর তারেক রহমান-এর নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।
শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জিরো টলারেন্স’ চাঁদাবাজি-সন্ত্রাসে
মন্ত্রী বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে এবং একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে তার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি সহ্য করা হবে না-এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
তিনি জানান, উন্নয়নের ধারাবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সবার সহযোগিতায় জনকল্যাণ
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করতে চান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
৭ ঘন্টা আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
৭ ঘন্টা আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
১ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
১ দিন আগে
