খেলাধুলা

আইপিএল নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


আইপিএল নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ

সদ্য সমাপ্ত আইপিএল মিনি নিলামে তালিকাভুক্ত বাংলাদেশের সাত ক্রিকেটারের মধ্যে কেবল মুস্তাফিজুর রহমানই দল পেয়েছেন। বাকি ছয়জনের মধ্যে তাসকিন আহমেদের নাম নিলামে উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি, আর অন্য পাঁচজনের নামই ওঠেনি।

আবু ধাবিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। এর আগে নিজেরই সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ভেঙেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজ ও তাসকিন ছাড়াও নিলামের তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ছিলেন রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম। তবে তাদের নাম নিলামের মঞ্চে ডাকা হয়নি।

এবারের আইপিএলে অধিকাংশ দল আগেই তাদের মূল খেলোয়াড়দের ধরে রাখায় নিলামে সীমিত সংখ্যক ক্রিকেটার কেনা হয়। ১০টি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে মোট ৭৭ জন খেলোয়াড়কে দলে নেয়, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ২৯ জন। নিলামে দলগুলো মোট ব্যয় করেছে ২১৪ কোটি ৪৫ লাখ রুপি। প্রতিটি দলই সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড়ের স্কোয়াড পূর্ণ করেছে।

নিলামে সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএলের ইতিহাসে নিলাম থেকে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার সর্বোচ্চ মূল্য। একই দল ১৮ কোটি রুপিতে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও দলে ভেড়ায়।

এ ছাড়া চেন্নাই সুপার কিংস আনকোরা দুই ক্রিকেটার প্রাশান্ত ভির ও কার্তিক শার্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপি করে কিনে নিলামে চমক সৃষ্টি করে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ ছাড়া আর কেউ দল না পাওয়ায় আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবারও সীমিত থাকল।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom