আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: পরিবারকে আজীবন সহায়তার ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দেন। সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবারকে আজীবন চিকিৎসা সহায়তার ঘোষণা
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত নবজাতকদের পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তা দিতে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে-
পরিবারের সদস্যদের আজীবন ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদান।
আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে বিনা বেতনে পড়াশোনার সুযোগ।
মেডিকেল কলেজ বা ব্যয়বহুল পেশাগত শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তা বিবেচনা।
পরিবারের উপযুক্ত সদস্যদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার।
সম্মানজনক ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ।
তদন্ত প্রতিবেদনের সমালোচনা
অ্যাডভোকেট শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা হয়নি।
তার ভাষ্য, প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের প্রকৃত মাত্রা কত ছিল, কিংবা কোন পর্যায়ের ঘাটতির কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা অনুপস্থিত। ফলে বিষয়টি নিয়ে এখনও প্রশ্ন থেকে গেছে।
তিনি আরও বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়া হবে।
গণমাধ্যমকর্মী হেনস্তা ও প্রশাসনিক ব্যবস্থা
সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, গণমাধ্যমকর্মীদের হেনস্তার ঘটনায় জড়িত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সামাজিক মর্যাদার বিষয় বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
এছাড়া নবজাতক মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন পরিবেশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বিচার চান পরিবার
নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বলেন, “আমরা চাই প্রকৃত দায়ীদের শাস্তি হোক। তবে হাসপাতাল বন্ধ হয়ে যাক, সেটি চাই না। আমাদের আগের দুই সন্তানও এই হাসপাতালে জন্ম নিয়েছে এবং তারা সুস্থ রয়েছে। আমরা বিচার চাই, তাই মামলাও চালিয়ে যাব।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান
গত বৃহস্পতিবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ত্রুটির বিষয়টি উঠে আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং সন্তোষজনক জবাব না পেলে লাইসেন্স বাতিলের সতর্কতা জানায়।
স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন এর আগে গণমাধ্যমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে চালু না থাকায় অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনিক অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
তিনি জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১৬ ঘন্টা আগে
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...
১৭ ঘন্টা আগে
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...
১৮ ঘন্টা আগে
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে
২২ ঘন্টা আগে
