৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশব্যাপী একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপত্তা নির্দেশনার অংশ হিসেবে পুলিশের যানবাহন চালকবিহীন অবস্থায় না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা সদস্যদের সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
তিনি আরও জানান, ৫ আগস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হতে পারে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তদন্তে বিভিন্ন ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সন্দেহভাজন কিছু গোষ্ঠীর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ৫ আগস্টকে ঘিরে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্যে সব সংস্থাই সমন্বিতভাবে কাজ করছে।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
২ ঘন্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
৩ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
৩ ঘন্টা আগে
সরকারি ছুটিতেও দায়িত্বে থাকবেন যারা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সেদিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির...
৪ ঘন্টা আগে
