৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিকে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্তও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...
৪ মিনিট আগে
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...
২১ মিনিট আগে
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হলে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে দলীয় মহাসচিবের পদ ছাড়তে হতে পারে। ফলে শূন্য হতে...
৫২ মিনিট আগে
বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এলে যা করবেন
সম্প্রতি বিভিন্ন এলাকায় আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিশেষ করে জুন মাসের বিলে কয়েক গুণ বেশি অর্থ দেখানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে সরকার।অতিরিক্ত বিল এলে প্রথমে যা করবেনপ্রথমে বাসার ডিজিটাল বা
১ ঘন্টা আগে
