জাতীয়

৪৫ দিন পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মঙ্গলবার থেকে চিকিৎসাসেবা শুরু

অনলাইন ডেস্ক

১ দিন আগে


৪৫ দিন পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মঙ্গলবার থেকে চিকিৎসাসেবা শুরু

ছবি: সংগৃহীত


দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।

লাইসেন্স ফিরে পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।

লাইসেন্স পুনর্বহালের পর এক বিবৃতিতে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

তিন শর্তে কার্যক্রম পরিচালনার অনুমতি

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃক দাখিল করা আপিল ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত শর্তগুলো হলো-

  • দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

  • লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

  • লাইসেন্সের শর্ত লঙ্ঘিত হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

পরে হাসপাতালের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে আপিল ও তদন্ত প্রক্রিয়া শেষে প্রায় দেড় মাস পর পুনরায় লাইসেন্স ফিরিয়ে দেওয়া হলো।


গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। একই সঙ্গে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী...

১০ ঘন্টা আগে


বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া, প্রতি টনে ১০ ডলার ছাড়ের প্রস্তাব
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া, প্রতি টনে ১০ ডলার ছাড়ের প্রস্তাব

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিন জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল...

১০ ঘন্টা আগে


রাষ্ট্রপতির দায়মুক্তি দায়িত্বকাল পর্যন্ত, পরে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: তথ্য উপদেষ্টা
রাষ্ট্রপতির দায়মুক্তি দায়িত্বকাল পর্যন্ত, পরে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: তথ্য উপদেষ্টা

দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড...

১৭ ঘন্টা আগে


১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানালো বিআরটিএ
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানালো বিআরটিএ

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে।মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom