২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০টি ‘পুশইন’ অপচেষ্টা প্রতিহত: বিজিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০টি কথিত ‘পুশইন’ অপচেষ্টা প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। একই সঙ্গে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক ঘটনায় বাংলাদেশে অবৈধভাবে ব্যক্তি প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করা হয়েছে।
মহেশপুর সীমান্তে একাধিক ঘটনা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের বাধা দেয়। এছাড়া বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০-৩৫ জনকে সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তাদের সরিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
যশোর ও জয়পুরহাটে সতর্কতা
যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী-পুরুষকে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা গেলে বিজিবির তৎপরতার কারণে তাদের সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ জনকে জড়ো করে পুশইনের প্রস্তুতির তথ্য পাওয়ার পর বিজিবি নজরদারি বাড়ায়।
চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ সীমান্ত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিপরীতে কয়েকটি হোল্ডিং সেন্টারে কয়েকজন মুসলিম নাগরিককে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতির তথ্য পাওয়া গেছে বলে জানায় বিজিবি। এছাড়া ভারতের মালদা জেলার একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদের বাংলাদেশে পাঠানোর আশঙ্কায় কড়া নজরদারি রাখা হচ্ছে।
ঠাকুরগাঁও, পঞ্চগড় ও সিলেটে পৃথক ঘটনা
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হেফাজতে দুই বাংলাদেশি নাগরিক থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজনকে পুশইনের অভিযোগে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সিলেটের উৎমাছড়া সীমান্তে স্থানীয়দের হাতে আটক দুই ব্যক্তিকে যাচাই শেষে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোনা সীমান্তে উচ্চ সতর্কতা
নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে ১৫-২০ জনকে একত্র করে রাখা হয়েছে বলে তথ্য পাওয়ার পর বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশের ঝুঁকি বেশি বলে মনে করছে বাহিনীটি।
বিজিবির অবস্থান
বিজিবি বলেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী কোনো পুশইন বা পুশব্যাক কার্যক্রম গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১৪ ঘন্টা আগে
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...
১৫ ঘন্টা আগে
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...
১৬ ঘন্টা আগে
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে
১৯ ঘন্টা আগে
