আন্তর্জাতিক

২৪–৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

সোমবার (১৮ মে) সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক এলমাসরি বলেন, “যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে। কারণ ট্রাম্পের আশপাশে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা তাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এর মধ্যে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থিরা।”

তিনি আরও বলেন, “ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণ প্রত্যাশা করেছিলেন, তা তিনি পাননি। এছাড়া আলোচনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হয়নি। চীন সফর ও প্রেসিডেন্ট জিনপিং-এর সঙ্গে বৈঠকের সময়ও ট্রাম্প ইরান ইস্যুতে ভিন্ন ফল আশা করেছিলেন।”

মোহাম্মদ এলমাসরির মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, “যদি ট্রাম্প বাস্তববাদী হতেন, তাহলে এখানেই যুদ্ধ থামানো উচিত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি পিছু হটে দেশে ফিরে যুদ্ধ জয়ের ঘোষণা দিতে পারবেন না।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়। এরপর টানা ৪০ দিন দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom