রাজনীতি

শহীদ ওসমান হাদী আজীবন ইনকিলাব মঞ্চের মুখপাত্র থাকবেন: আব্দুল্লাহ আল জাবের

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইনকিলব মঞ্চ-এর সদস্যচিব আবদুল্লাহ আল জাবের খাস, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওসমান হাদী আজীবন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বহাল থাকবেন।

সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ওসমান হাদী শুধু সংগঠনের একজন সদস্য ছিলেন না, বরং তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের ‘রাহবার’ বা পথপ্রদর্শক।”

আব্দুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদীর শাহাদাতের পর সংগঠনের সাংগঠনিক কাঠামোতে কিছু পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন প্রস্তাব এলেও পরে নেতাকর্মীদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, মুখপাত্র পদটি আজীবনের জন্য শহীদ ওসমান হাদীর নামেই থাকবে।

তিনি বলেন, “ওসমান হাদীর লড়াই ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। গত দেড় বছরে আধিপত্যবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এমন কোনো ইস্যু নেই, যেটি নিয়ে তিনি কথা বলেননি।”

ভারতের ‘পানি সন্ত্রাস’সহ বিভিন্ন আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধেও ওসমান হাদী সরব ছিলেন বলে উল্লেখ করেন জাবের। তার ভাষায়, ভবিষ্যতেও এ ধরনের চ্যালেঞ্জ অব্যাহত থাকতে পারে এবং এসব বিষয়ে শহীদ ওসমান হাদী পূর্ণাঙ্গ বক্তব্য দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রথম শহীদ হিসেবে ওসমান হাদীর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাবের বলেন,“স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফের পক্ষে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন শহীদ ওসমান হাদী। তাই সংগঠন মনে করে মুখপাত্র পদটি তার নামেই স্থায়ীভাবে থাকা উচিত।”

তবে সংগঠনের প্রয়োজনে ভবিষ্যতে সহ-মুখপাত্র নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানান তিনি। এসব সহ-মুখপাত্র বিভিন্ন কর্মসূচি ও গণমাধ্যমে বক্তব্য দেবেন, কিন্তু মুখপাত্র পদের মূল কাঠামো শহীদ ওসমান হাদীকেই কেন্দ্র করে থাকবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন,“এটা একটা সিলসিলা, যার শুরু শহীদ ওসমান হাদী থেকে। আমাদের ইনকিলাবের ক্ষেত্রে শহীদ ওসমান হাদী হচ্ছেন রাহবার, আর আমরা সবাই ইনকিলাবের কর্মী। এখানে দ্বিতীয় কোনো নেতার প্রয়োজন নেই।”

এ সিদ্ধান্ত রক্ষণশীলতার অংশ কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনোভাবেই রক্ষণশীলতা নয়। অন্য কোনো সাংগঠনিক পদ ভবিষ্যতে কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত রাখা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

তিনি বলেন,“শুধুমাত্র শহীদ ওসমান হাদীর ক্ষেত্রেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তিনিই এই আন্দোলনের সূচনা করেছেন।”

ইতিহাসের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের উদাহরণ টেনে জাবের বলেন, প্রতিটি বড় আন্দোলনেই একজন প্রতীকী ব্যক্তিত্ব থাকেন। ইনকিলাব মঞ্চের কাছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক ও নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হচ্ছেন শহীদ ওসমান হাদী। তাই সংগঠন তার জন্য মুখপাত্র পদটি আজীবন বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom