‘দেখা করে বাইরে গিয়েই গালি দিতেন’-নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে সিইসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী- এর প্রার্থীর ব্যক্তিয়ে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, এ ধরনের বক্তব্যে তিনি অভ্যস্ত।
সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফডির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিইসি বলেন,“উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়।”
তিনি আরও বলেন, অনেকের কাছে এসব বক্তব্য নতুন মনে হলেও তিনি ব্যক্তিগতভাবে এতে মনঃক্ষুণ্ণ নন।
সিইসি বলেন,“শুধু প্রশংসা করলে তো সঠিক মূল্যায়ন হয় না। উনি নিজের দৃষ্টিভঙ্গি থেকে যা বিশ্বাস করেছেন, সেটাই বলেছেন। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য-উনাকে এই কথা বলার সুযোগ দেওয়াটাই সৌন্দর্য।”
অতীতের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একপেশে প্রশংসার সংস্কৃতি দেশের জন্য ক্ষতিকর হয়েছে।
তার ভাষায়,“অতীতে শুধু এক পক্ষ বলতে বলতে সব বরবাদ করে দিয়েছে। সবাই শুধু এক পক্ষের প্রশংসা করেছে। সেই একপেশে প্রশংসার ফল হিসেবেই দেশের এই বিপ্লব হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।”
জাতীয় নির্বাচন আয়োজনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন প্রায় অসম্ভব। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন,“তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলে দিয়েছিলেন-‘প্লিজ ডোন্ট পোক ইয়োর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার্স অব দি ইলেকশন কমিশন।’ উনারা আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন।”
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
৩ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
৩ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
৫ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৭ ঘন্টা আগে
