জাতীয়

২১ জুলাই: নির্যাতনের চিহ্ন নিয়ে সামনে আসেন সমন্বয়ক নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

২ মাস আগে


২১ জুলাই: নির্যাতনের চিহ্ন নিয়ে সামনে আসেন সমন্বয়ক নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রকাশ্যে আসেন। তার শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন দেখা যায়। বাঁ ঊরু, দুই বাহু ও কাঁধের বড় অংশজুড়ে রক্ত জমে তামাটে হয়ে যাওয়ার দৃশ্য সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হাসপাতালে সাংবাদিকদের কাছে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া থেকে বিরত রাখতে তাকে অপহরণ করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

তিনি জানান, দুই দিন আগে গভীর রাতে এক বন্ধুর বাসা থেকে সাদা পোশাক পরিহিত একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে রোববার ভোরে পূর্বাচলের একটি নির্জন সড়কের পাশে তার জ্ঞান ফেরে। সেখান থেকে একটি অটোরিকশায় করে তিনি বাসায় ফেরেন এবং পরে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন।

নাহিদ ইসলাম বলেন, শুক্রবার গভীর রাতে রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি দল তিনি যে বাসায় আত্মগোপনে ছিলেন সেখানে অভিযান চালায়। বাসার লোকজন তাকে ডাকলে তিনি ছাদে উঠে যান। পরে এক ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করার পর তাকে নিচে নামিয়ে আনা হয়।

তার ভাষ্য অনুযায়ী, বাসার সামনে কয়েকটি ভারী যানবাহন ছিল। সেখান থেকে একটি গাড়িতে তাকে তোলা হয় এবং সঙ্গে সঙ্গেই কয়েক স্তর কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়। তার ধারণা, প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট গাড়ি চলার পর তাকে একটি কক্ষে নেওয়া হয়, যেখানে কয়েকজন ব্যক্তি দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।

নাহিদের অভিযোগ, একপর্যায়ে তাকে লোহার রড বা লাঠি দিয়ে মারধর করা হয়। তিনি বলেন, শারীরিক ও মানসিক নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার ধারণা, প্রায় ২৪ ঘণ্টা তিনি অচেতন ছিলেন। পরে ভোরের দিকে জ্ঞান ফিরলে একটি বড় সড়কের পাশে নিজেকে পড়ে থাকতে দেখেন। কাছাকাছি একটি সাইনবোর্ডে ‘জলসিঁড়ি’ লেখা দেখে তিনি বুঝতে পারেন, তিনি পূর্বাচল এলাকায় রয়েছেন।

এদিকে ছেলের সন্ধানে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম ও মা মমতাজ নাহার আগের দিন রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের সামনে অবস্থান নেন। সে সময় বদরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার ছেলেকে ডিবি নিয়ে গেছে বলে তাদের ধারণা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেনি।

নাহিদ ইসলামের এই অভিযোগ সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

১ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

১ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২০ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom