১লা আগস্ট থেকে শুরু হয়েছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
দেশের সবকটি বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনা অনুযায়ী, আবেদনের পূর্বপ্রস্তুতি হিসেবে ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশজুড়ে সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় শর্তাবলি
আগ্রহী যোগ্য প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় প্রধান শর্তগুলো নিচে দেওয়া হলো:
স্থায়ী ঠিকানা: আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন সম্পন্ন করতে হবে।
সুবর্ণ নাগরিক কার্ড: প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ‘সুবর্ণ নাগরিক কার্ড’ থাকা বাধ্যতামূলক।
মোবাইল ও ব্যাংক হিসাব: জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত একটি সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য অতিরিক্ত একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।
অপেক্ষমাণ তালিকা: যারা পূর্বে অনলাইনে আবেদন করে ইতিমধ্যে অপেক্ষমাণ (Waiting List) তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
বিশেষ সতর্কবার্তা: যারা নিয়মিত অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুযোগ-সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য যোগ্য বা বিবেচিত হবেন না।
অন্যান্য যেসব ভাতায় আবেদন করা যাবে
মূল তিন ভাতার পাশাপাশি একই সময়ে আরও কিছু বিশেষ জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন নেওয়া হবে। এগুলো হলো:
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি
অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিক) ভাতা
অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি
যোগ্য ও দুস্থ নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা কার্যালয়গুলোকে জুলাই মাসজুড়ে প্রচার-প্রচারণা চালানোর জন্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
১ দিন আগে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১
২ দিন আগে
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...
২ দিন আগে
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...
৪ দিন আগে
