১৮ বছরের নির্যাতিতরা পাবেন বীরের মর্যাদা: মুক্তিযুদ্ধমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিগত সরকারের ১৮ বছরের শাসনামলে আন্দোলন-সংগ্রাম, গুম ও খুনসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি ও ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের স্বীকৃতি দিতে মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে নির্যাতিতদের গেজেটভুক্ত করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বীরের মর্যাদা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় জুলাই যোদ্ধাদের গেজেট প্রণয়ন এবং জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। যারা জুলাইয়ের আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে মূল্যায়ন করে গেজেটভুক্ত করা হবে।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের তত্ত্বাবধানে ঢাকা বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর পাবলিক প্রসিকিউটরসহ বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এদিকে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন দেশের
১৫ মিনিট আগে
বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এলে যা করবেন
সম্প্রতি বিভিন্ন এলাকায় আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিশেষ করে জুন মাসের বিলে কয়েক গুণ বেশি অর্থ দেখানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে সরকার।অতিরিক্ত বিল এলে প্রথমে যা করবেনপ্রথমে বাসার ডিজিটাল বা
২৮ মিনিট আগে
ঋণনির্ভর রাষ্ট্র থেকে বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনে দেশকে ঋণনির্ভর ও আমদানি-নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সব খাতে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রকে এখন পুনর্গঠন করতে হবে।সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ...
১ ঘন্টা আগে
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার বন্ধে টিভি বন্ধের নির্দেশ কাদেরের
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা একটি টেলিভিশন চ্যানেল বন্ধের জন্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের কথোপকথনের একটি নতুন কল রেকর্ড দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে
১০ ঘন্টা আগে
