১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রিজভী লংমার্চে প্রায় ৪৫০টি গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, জনস্বার্থে রাজনৈতিক কর্মসূচি পালনে আপত্তি নেই। তবে জ্বালানি সংকটের সময়ে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে লংমার্চ আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এতগুলো গাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ব্যয় হয়েছে।
যমুনা সেতুর টোল প্লাজা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, ১১ দলীয় জোটের লংমার্চে ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি সেতু পার হয়।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সরকার ও প্রধানমন্ত্রীর ওপর ঢালাওভাবে দায় চাপানো হচ্ছে। ডিজেলে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য, মূল্য সমন্বয়ের পরও ডিজেলে সরকারকে ভর্তুকি দিতে হবে।
এ ছাড়া রাজনৈতিক কর্মসূচির নামে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও করেন রিজভী। রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের প্রসঙ্গ তুলে তিনি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।
রিজভী আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করতে পারে। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিকল্প প্রস্তাবও তাদের দেওয়া উচিত।
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও
১ ঘন্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের
২ ঘন্টা আগে
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...
৬ ঘন্টা আগে
দু-একটি ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা
দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে সরকারের বিরুদ্ধে কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের কষ্ট বাড়িয়ে সরকার সংকট তৈরি করতে চায় না। ডিজেলে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো, সেই লোকসান কমানোর চেষ্টা...
৯ ঘন্টা আগে
