যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।
আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টার এই কনসার্টে অপূর্ব তার প্রিয় শিল্পীদের জনপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন। পাশাপাশি তার অভিনীত নাটকে গাওয়া কয়েকটি গানও পরিবেশনের পরিকল্পনা রয়েছে।
কনসার্টের ঘোষণা দেওয়ার পর দর্শকদের সাড়া পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপূর্ব।
তিনি লিখেছেন, “ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় সাড়া পাব, কখনো ভাবিনি। এত ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।”
যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া তার দীর্ঘদিনের ভালো লাগার বিষয়। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডা ও ঘরোয়া আয়োজনে গান গেয়েছেন। এছাড়া তার অভিনীত কয়েকটি নাটকেও তার কণ্ঠে গান রয়েছে।
তিনি বলেন, “আমেরিকার এই আয়োজনে আমাকে যে সম্মান দিয়ে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। আমার পছন্দের কিছু গান গাওয়ার পাশাপাশি নিজের গাওয়া নাটকের একটি গানও পরিবেশনের চেষ্টা করব।”
অপূর্ব আরও বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে অন্যান্য শিল্পীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তিনি আশা করেন।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য যথাক্রমে ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের আগাম টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘হেডলাইন’ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে। এতে তিনি সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন।
কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা অপূর্বের ছোটবেলায় স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। একই সঙ্গে সংগীতচর্চাও করতেন। পরবর্তীতে অভিনয়জগতে পা রেখে দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
৩ ঘন্টা আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২৩ ঘন্টা আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২৩ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
১ দিন আগে
