খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারে গুলি, নিহত ১

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারে গুলি, নিহত ১

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় প্রায় আধা ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা ঘটে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে, যা আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন–কে দুই সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি গাড়ি তাদের পাশে এসে গুলি চালায়। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছে দেয়। আহত চালক বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, একই সময়ের মধ্যে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলন্ত গাড়িগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালকের শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখতে পায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সন্দেহভাজনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে শহরতলি ইনডিপেনডেন্সে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, তারা সবাই চলন্ত গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছেন। তদন্তকারীদের ধারণা, ধারাবাহিক এসব গুলিবর্ষণের পেছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

৬ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৩ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom