যশোরে শীতের তীব্রতা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
অনলাইন ডেস্ক
শনিবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা ও উত্তরের বাতাস শীতের অনুভূতি আরও বাড়াচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের প্রভাব এখনও অনুভূত হচ্ছে।
শহরের শ্রমজীবী মানুষের দিনযাপন শীতের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লালদীঘি পাড়ে প্রতিদিন শ্রমিকরা কাজের জন্য জড়ো হলেও, প্রচণ্ড শীতে এখন তাদের সংখ্যা অর্ধেকেরও কম। কাজ না পাওয়ায় অনেকে দীর্ঘ সময় ঘরে ফিরে যাচ্ছেন।
বাহাদুরপুর এলাকার শ্রমিক সুজন মিয়া বলেন, "শীতে একদিন কাজ পাই তো তিনদিন পাই না। গত এক সপ্তাহ ধরে কাজ হচ্ছে না।"
রিকশাচালক হানেফ আলী জানিয়েছেন, "শীতে মানুষ ঘর থেকে খুব কম বের হচ্ছে। এজন্য যাত্রী পাচ্ছি না। আয়-রোজগারও কমে গেছে। খুব কষ্টে দিন পার করছি।"
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ ঘন্টা আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
১ দিন আগে
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...
১ দিন আগে
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল
২ দিন আগে
