খেলাধুলা

তৃতীয় দিন শেষে আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


তৃতীয় দিন শেষে আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে ইনিংস জয়ের পথে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসেই বাংলাদেশের লিড ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড। এখনও তারা পিছিয়ে ২১৫ রানে। 

অর্থাৎ সফরকারী আইরিশরা ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশ এই টেস্টে ইনিংস জয়ের পথে আছে।

এর আগে দ্বিতীয় ইংনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬১ রান করেছিল আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে কেড কারমাইকেল (৫) নাহিদ রানার বলে বোল্ড হন। 

১৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর পল স্টার্লিং ও হ্যারি টেক্টর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু এই জুটি পঞ্চাশের আগেই ভেঙে যায়। ৪৭ রান যোগ করে তারা বিচ্ছিন্ন হন। শান্তর থ্রোয়ে ৪৩ রানে থামেন স্টার্লিং। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৭ চার।

এরপর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। হ্যারি টেক্টরকে ১৮ রানে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। কুর্টিস ক্যাম্ফার (৫) ও লরকান টাকার (৯) টানা দুই ওভারে হাসান মুরাদের শিকার।  

২৪ রানে চার উইকেট হারানোর পর খেলার সময় বাড়ালেও অ্যান্ডি ম্যাকব্রাইন ও ম্যাথু হামফ্রেস বাকি সময় ক্রিজে দাঁত কামড়ে পড়ে ছিলেন। ম্যাকব্রাইন ১৪ বলে ৪ রানে অপরাজিত, ৭ বল খেলেও রানের খাতা খোলেননি ‘নাইটওয়াচম্যান’ হামফ্রেস। 

এর আগে ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ, একই সঙ্গে দেশের মাটিতে সর্বোচ্চ। প্রথম ইনিংসে আয়ারল‍্যান্ড করেছিল ২৮৬ রান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্দান্ত। শুরুতে মাহমুদুল হাসান জয়ের ১৭১, সাদমান ইসলামের ৮০ রানের পর মুমিনুল হক যোগ করেন ৮২ রান। এরপর দুর্দান্ত ব্যাট করেন শান্ত। ১১৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর অষ্টম। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকবার্নির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিলিয়ে দিতে হয় উইকেট।

এর মধ্যে মুশফিকুর রহিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। শান্তর মতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালান লিটনও। ৬৬ বলে ৬০ রান করে তিনি হ্যামফ্রিসের বলে হ্যারি টেক্টরের তালুবন্দি হয়ে ফেরেন। 

শেষদিকে অবশ্য বাকিরা লড়তে পারেননি বেশিক্ষণ। মেহেদী হাসান মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ রানে বিদায় নেন। হাসান মাহমুদ ১৩ ও নাহিদ রানা ৪ রানে অপরাজিত থেকে লিড তিনশ ছাড়ান। 

আয়ারল্যান্ডের হয়ে ফাইফার পান হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট। দু’টি উইকেট পান ব্যারি ম্যাককার্থি। একটি উইকেট নেন ম্যাকবার্নি। 


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

৫৬ মিনিট আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

৮ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom