সারাদেশ

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত


রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের ঘটনায় পেশাগত দায়িত্বে অবহেলা, অপেশাদার আচরণ ও অসদাচরণের অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া সদস্যরা হলেন-এসআই মো. মাসুদ রানা, এসআই মো. আলম বাদশাহ, এসআই মো. আকতারুল ইসলাম, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আরিফুল ইসলাম, এএসআই মেহেরুন নেসা, কনস্টেবল মোস্তাকুর রহমান খন্দকার, মোখলেছুর রহমান মামুন, রাকিব আহমেদ, লিমা সরেন এবং ভাবনা রানী।

এর আগে গত ৩ জুন রাতে কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সিসিটিভি ফুটেজ, নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদনে উল্লেখ করে যে, কয়েকজন পুলিশ সদস্যের কর্তব্য পালনে ইচ্ছাকৃত অবহেলা, অদক্ষতা ও অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত সদস্যদের আচরণের কারণে ভুক্তভোগীরা শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। পাশাপাশি ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “দায়িত্বে অবহেলা, অসদাচরণ কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের ক্ষেত্রে রংপুর মেট্রোপলিটন পুলিশ ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মারধরের শিকার রাকিবুল ইসলাম রাকিব রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার অভিযোগ, একটি পারিবারিক বিরোধের সালিশে থানায় গিয়ে তিনি এক যুগলকে মারধর করতে দেখে প্রতিবাদ জানালে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে বেধড়ক মারধর করেন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom