রাজনীতি

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য

৮ মাস আগে


তারেক রহমানকে নিয়ে ফেসবুকে শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য

ছবি: সংগৃহীত


জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশ করে থাকেন। এবার তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জয় লেখেন, “আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিরোধী সকলের বাসায় গিয়ে রাজনৈতিক নতুন কালচার তৈরি করেছেন। সবাইকে নিয়েই বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। তিনি তার স্লোগানের পথেই হেঁটেছেন।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যিনি তথ্য বা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, তিনি যেন শিল্প ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে সঙ্গে নিয়ে ভেদাভেদ ভুলে কাজ করেন। ভুল বোঝাবুঝি নিরসন করে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সবাইকে আপন করে নেওয়ার আহ্বান জানান জয়।

শিল্পীদের প্রসঙ্গে তিনি লেখেন, “শিল্পীরা কাদামাটির মতো। শিল্পীরা পানির মতো। তাদেরকে যেভাবে বানাবেন, যে রঙের বোতলে রাখবেন তারা সেভাবেই ফুটে উঠবেন।” তার মতে, খেলাধুলাকে যে গুরুত্ব দেওয়া হয়, শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।

জয় আরও উল্লেখ করেন, শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সব দেশেই শিল্পী ও সাহিত্যিকদের মূল্য অমূল্য। যথাযথ পৃষ্ঠপোষকতা ও মেধার বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি বিশ্বপরিমণ্ডলে আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।


যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।  শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

১২ ঘন্টা আগে


মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী

১৯ ঘন্টা আগে


বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ

সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...

৩ দিন আগে


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom