সরকারি-বিরোধী কোনো দলের হুইপই দায়িত্ব নিতে চান না: সংসদে রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের জন্য অতিরিক্ত সময় চেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, স্বতন্ত্র সদস্য হওয়ায় সরকারি বা বিরোধী-কোনো পক্ষের হুইপই তার দায়িত্ব নিতে চান না।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
বাজেট আলোচনার একপর্যায়ে নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরতে নির্ধারিত সময়ের বাইরে আরও কিছু সময় চেয়ে রুমিন ফারহানা বলেন, “স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে দুটো মিনিট সময় বাড়িয়ে দেবেন। কারণ, আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না। কোনো দলের চিফ হুইপ আমার দায়িত্ব নিতে চান না।”
তিনি আরও বলেন, “আমি আপনার স্পেশাল ডিসক্রেশনের (বিশেষ বিবেচনার) দিকে তাকিয়ে আছি, মাননীয় স্পিকার। দুটো মিনিট আমাকে বাড়িয়ে দেবেন।”
স্বতন্ত্র সদস্যদের অবস্থান প্রসঙ্গ
রুমিন ফারহানার এ মন্তব্য সংসদে স্বতন্ত্র সদস্যদের অবস্থান ও সুযোগ-সুবিধার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সংসদীয় কার্যক্রমে বক্তব্যের সময় বণ্টন, বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ এবং অন্যান্য সাংগঠনিক বিষয় সাধারণত সরকারি ও বিরোধী দলের হুইপদের মাধ্যমে সমন্বয় করা হয়। ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন স্বতন্ত্র সদস্যরা অনেক ক্ষেত্রে এ ধরনের সমন্বয় কাঠামোর বাইরে থেকে যান।
নিজের বক্তব্যে রুমিন ফারহানা মূলত সেই বাস্তবতার দিকেই ইঙ্গিত করে স্পিকারের বিশেষ বিবেচনায় অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানান, যাতে তিনি বাজেট আলোচনার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার বিষয়গুলোও সংসদে তুলে ধরতে পারেন।
সংসদে ‘ঋণখেলাপি’ বিতর্ক: বক্তব্যে নাহিদের অবস্থান, পাল্টা আপত্তি সরকারি দলের
জাতীয় সংসদে ঋণখেলাপি সদস্যদের ‘ঋণখেলাপি’ হিসেবে উল্লেখ করা নিয়ে ওঠা আপত্তির কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার প্রশ্ন, “সংসদে ঋণখেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব?”বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ...
২ ঘন্টা আগে
সংসদের মর্যাদা রক্ষার আহ্বান পার্থের, জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব
আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয় সংসদে ব্যক্তিগত গৃহস্থালির সামগ্রী নিয়ে দাবি তোলা সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি রসাত্মক ভঙ্গিতে মিজানুর রহমান-কে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার প্রস্তাবও দেন।বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।পার্থ বলেন,"আমার ভাই যেহেতু এ বিষয়ে...
৬ ঘন্টা আগে
গণভবন এলাকায় যুবলীগের ‘ঝটিকা মিছিল’ ঘিরে থানার সীমানা নিয়ে টানাপোড়েন
রাজধানীর গণভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত যুবলীগের নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সীমানা নির্ধারণ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে গণভবনের...
৮ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৭ জুন (বুধবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. ড. জালিল রহিমি জাহানাবাদি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত...
১০ ঘন্টা আগে
