জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অভিযোগ, অডিও ফাঁস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে-এমন একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অডিওটির সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও অনুসন্ধান অনুযায়ী, ভাইরাল হওয়া অডিওতে এমপি শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ফাঁস হওয়া কথোপকথনে একজনকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” এর জবাবে অপর ব্যক্তি, যাকে আরমান উদ্দিন বলে দাবি করা হচ্ছে, বলেন, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”
কথোপকথনের আরেক পর্যায়ে অস্ত্র নিয়ে অবস্থান করার প্রসঙ্গও উঠে আসে। সেখানে একজন বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” উত্তরে অপর ব্যক্তি বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”
অডিওটি সম্পর্কে জানতে চাইলে আরমান উদ্দিন প্রথমে অভিযোগ অস্বীকার করে বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো?” পরে অডিওটি পাঠাতে অনুরোধ করলেও সেটি পাঠানোর পর আর যোগাযোগ করেননি।
এ ঘটনায় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার ভাষ্য, অডিওটির সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত অডিওটির ফরেনসিক যাচাই সম্পন্ন হয়নি। ফলে এর সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টিকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ওপরই পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ভর করবে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
