জাতীয়

‘বর্তমান সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই’-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘বর্তমান সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই’-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগতভাবে কেউ ঋণখেলাপি হিসেবে প্রমাণিত নন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী-রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ সংশ্লিষ্ট বিধিমালায় যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হন, তবে তিনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হন এবং মনোনয়ন পাওয়ারও সুযোগ থাকে না। তাই নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে ঋণখেলাপি থাকার প্রশ্ন আসে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মামলা ছিল, সেগুলোর অনেকই উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আর ঋণখেলাপি বলা যায় না। এ ধরনের মন্তব্যকে তিনি মানহানিকর হিসেবে আখ্যায়িত করেন এবং তা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

অন্যদিকে, নাহিদ ইসলাম তার বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগে ও পরে সংসদে এমন বহু সদস্যের বিষয়ে তথ্য রয়েছে যারা বড় অঙ্কের ঋণ খেলাপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যদিও তিনি কারও নাম প্রকাশ করেননি, তবে এ ধরনের পরিস্থিতি সংসদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে বলে মন্তব্য করেন।

তার মতে, যদি সংসদের একটি বড় অংশ ঋণ খেলাপির সঙ্গে যুক্ত থাকে, তবে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

দুই পক্ষের এমন বক্তব্যের পর সংসদে বিষয়টি নিয়ে উত্তাপ তৈরি হয়। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক শৃঙ্খলা ও রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্নে এ ধরনের বিতর্ক ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৩ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৪ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১৫ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom