খেলাধুলা

সংগ্রামী মায়ের ত্যাগেই বিশ্ব ফুটবলের তারকা লামিন ইয়ামালের উত্থান

স্পোর্টস ডেস্ক

১৪ ঘন্টা আগে


সংগ্রামী মায়ের ত্যাগেই বিশ্ব ফুটবলের তারকা লামিন ইয়ামালের উত্থান

ছবি: সংগৃহীত


বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ তারকা লামিন ইয়ামাল। দুর্দান্ত ড্রিবলিং, গতি ও অসাধারণ নৈপুণ্যে অল্প বয়সেই তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছেন। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার মা শিলা এবানার দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও অদম্য সাহসের এক অনুপ্রেরণাদায়ক গল্প।

লামিন ইয়ামালের মা শিলা এবানা আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির বাতা শহরে জন্মগ্রহণ করেন। উন্নত জীবনের আশায় তিনি স্পেনে পাড়ি জমান। নতুন দেশে জীবন শুরু হলেও অর্থনৈতিক বাস্তবতা ছিল কঠিন। সংসার চালাতে কখনো রেস্তোরাঁয় ওয়েট্রেস, আবার কখনো ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ করেছেন তিনি।

২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেন লামিন ইয়ামাল নাসরাউই এবানা। তখন শিলার বয়স ছিল মাত্র ১৬ বছর। অল্প বয়সেই মাতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাকে।

ইয়ামালের বয়স যখন মাত্র তিন বছর, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিয়ে স্পেনের গ্রানোলার্সে নতুন করে জীবন শুরু করেন শিলা। সীমিত আয়ে ছোট্ট বাসায় বসবাস করলেও তিনি কখনো ছেলেকে অভাবের কষ্ট অনুভব করতে দেননি। নিজের কষ্ট আড়াল করে সন্তানের ভবিষ্যৎ গড়াই ছিল তার একমাত্র লক্ষ্য।

জীবিকার তাগিদে রেস্তোরাঁয় কাজ করার সময় এক স্থানীয় ফুটবল ক্লাবের কোঅর্ডিনেটরের পরিবারের সঙ্গে পরিচয় হয় শিলার। সেই পরিচয়ের মাধ্যমে লামিন ইয়ামাল প্রথম সংগঠিত ফুটবলে সুযোগ পান। পরে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবলার হয়ে ওঠার যাত্রা।

এক সাক্ষাৎকারে নিজের মায়ের অবদানের কথা স্মরণ করে ইয়ামাল বলেন, “আমার মা কখনো আমাকে দারিদ্র্যের অন্ধকার দেখাননি। তিনি সবসময় জীবনের সুন্দর দিকটাই দেখিয়েছেন।”

বর্তমানে লামিন ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম। তবে তার কাছে সবচেয়ে বড় অর্জন কোনো ট্রফি নয়, বরং মায়ের মুখের হাসি। তিনি বিশ্বাস করেন, একজন মায়ের ত্যাগ, ভালোবাসা ও সংগ্রামের ঋণ কোনো সাফল্য দিয়েই শোধ করা সম্ভব নয়।

সূত্র: Town & Country


বিশ্বকাপ জিততে না পারলেও আইএফএফএইচএসের চোখে ২০২৬ আসরের সেরা খেলোয়াড় মেসি
বিশ্বকাপ জিততে না পারলেও আইএফএফএইচএসের চোখে ২০২৬ আসরের সেরা খেলোয়াড় মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা অধরা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নতুন সম্মান অর্জন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পরিসংখ্যান ও পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তবে পুরো আসরে...

১১ ঘন্টা আগে


বিশ্বকাপ হারের পর অবসরের ইঙ্গিত এমি মার্তিনেজের
বিশ্বকাপ হারের পর অবসরের ইঙ্গিত এমি মার্তিনেজের

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজ।ফাইনালে একের পর এক দুর্দান্ত সেভ করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ম্যাচ শেষে বুয়েনস এইরেসে ফিরে সমর্থকদের অভ্যর্থনা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

১৭ ঘন্টা আগে


মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আবারও আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ের প্রস্তাব
মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আবারও আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ের প্রস্তাব

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই ফাইনালের রেশ কাটতে না কাটতেই লিওনেল মেসির সম্মানে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠেছে।এ প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি।আর্জেন্টিনার রেডিও মিত্রে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,...

১৯ ঘন্টা আগে


বিশ্বকাপ হারার পর অবসরের ইঙ্গিত দিবু মার্টিনেজের
বিশ্বকাপ হারার পর অবসরের ইঙ্গিত দিবু মার্টিনেজের

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারেননি গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় নিজের হতাশার কথা জানান ৩৩...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom