খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আবারও আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আবারও আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ের প্রস্তাব

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই ফাইনালের রেশ কাটতে না কাটতেই লিওনেল মেসির সম্মানে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠেছে।

এ প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি।

আর্জেন্টিনার রেডিও মিত্রে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মেসির জন্য কেন একটি বড় বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে না? আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এমন একটি ম্যাচ তার জন্য উপযুক্ত সম্মান হতে পারে।”

তবে আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিশ্বকাপ জয়ের পর স্পেনে জাতীয় দলের সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া। তিনি স্পেনের বিশ্বকাপ জয়কে “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” এবং “সুশৃঙ্খল পারফরম্যান্সের ফল” বলে উল্লেখ করেন।

তার মতে, ইউরোপের চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার একটি বিশেষ ম্যাচ ফুটবলের জন্য নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন একটি আয়োজন বাস্তবায়িত হবে।

সাক্ষাৎকারে স্পেনের এই কূটনীতিক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও তুলে ধরেন। ছোটবেলা থেকেই বার্সেলোনার সমর্থক উল্লেখ করে তিনি বলেন, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, কার্লেস পুয়োল ও জেরার্ড পিকের নেতৃত্বে বার্সেলোনার দীর্ঘ সময়ের আধিপত্য অনেক প্রতিদ্বন্দ্বীর মনে গভীর প্রভাব ফেলেছিল।

স্পেন তার জন্মভূমি এবং আর্জেন্টিনা তার কর্মস্থল হওয়ায় বিশ্বকাপজুড়ে তিনি দুই দলের প্রতিই আবেগ অনুভব করেছেন বলে জানান। তবে ফাইনালের সময় তিনি নিজের দেশের পক্ষেই সমর্থন জানিয়েছেন।

যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে সেটি শুধু দুই বিশ্বশক্তির আরেকটি মহারণই হবে না, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য বিদায়ী আয়োজন হিসেবেও বিশেষ গুরুত্ব পাবে।


প্রতিপক্ষ গোলরক্ষকের পরিবারের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি
প্রতিপক্ষ গোলরক্ষকের পরিবারের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়াই হলেও মাঠের বাইরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট এবং ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।গোল ডট কম–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভোজিনহার পরিবারের সদস্যদের বিশেষ ভিআইপি টিকিট উপহার দেন

১৩ ঘন্টা আগে


বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ
বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তাদের অফিসিয়াল জার্সির পরিচিত চেহারাও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২২ কাতার...

১৩ ঘন্টা আগে


স্পেনের বিশ্বকাপ জয়ে বাজিতে কোটি টাকার লাভ মিয়া খলিফার
স্পেনের বিশ্বকাপ জয়ে বাজিতে কোটি টাকার লাভ মিয়া খলিফার

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ জিতেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব মিয়া খলিফা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, স্পেনের পক্ষে করা বাজিতে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকা) ফেরত পেয়েছেন।রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল...

১৪ ঘন্টা আগে


‘Argentina Out’ পিটিশনে ২ কোটির বেশি স্বাক্ষরের দাবি, তবে ফিফার কোনো পদক্ষেপ নেই
‘Argentina Out’ পিটিশনে ২ কোটির বেশি স্বাক্ষরের দাবি, তবে ফিফার কোনো পদক্ষেপ নেই

২০২৬ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রেফারিং, খেলোয়াড়দের আচরণ এবং বিভিন্ন বিতর্কের জেরে দলটিকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ কোটির বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘Argentina Out’ শিরোনামের...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom