সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের ১৫ দিন পর রাজনৈতিক অঙ্গনে এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদ। তবে রাষ্ট্রপতি পরিবর্তন বা নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে নারাজ বিএনপির শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান স্পষ্ট করেন।
সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম বিবেচনায় রয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে তিন-চারজন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনই এই আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি।”
তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতার মধ্যে ভিন্নমত রয়েছে। দলের একটি বড় অংশ মনে করে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কাউকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। বিরোধী দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি উঠেছে।
দলীয় দায়িত্বশীল সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি পদে জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন–এর নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর আগে এই পদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় এসেছিল।
তবে সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান সরকারের অগ্রাধিকার এখন সংবিধান ও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা।
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...
৭ ঘন্টা আগে
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
১০ ঘন্টা আগে
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি
১১ ঘন্টা আগে
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...
১১ ঘন্টা আগে
