সারাদেশ

সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’

ছবি: সংগৃহীত


সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউয়ের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবির ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া ড্রোন পরিচালনা, প্রযুক্তির ব্যবহার এবং সীমান্ত নজরদারিতে এর কার্যকর প্রয়োগ নিয়ে প্রশিক্ষণের পরিকল্পনাও তুলে ধরা হয়।

পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ায় ড্রোনের সহায়তায় বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম প্রদর্শন করা হয়। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করে চোরাকারবারীদের শনাক্ত ও আটকের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধেও ড্রোন প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়। একই সঙ্গে অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেম কীভাবে ব্যবহার করা যায়, মহড়ার মাধ্যমে তারও প্রদর্শন করা হয়।

মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে আকর্ষণীয় ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক ড্রোন প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারিক সক্ষমতা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষায়িত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালুর ফলে বিজিবির ড্রোন পরিচালনা ও প্রযুক্তিনির্ভর সীমান্ত নজরদারি সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর হবে।


কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি

স্বাধীনতার পর ৫৫ বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক আর কখনো হয়নি-এমন অভিযোগ উঠেছে। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ৮৮টি খুন, ১২৭টি ধর্ষণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ১৫০টিরও বেশি। এর পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি...

১৫ মিনিট আগে


লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে এমপি আবুল খায়ের: ‘আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড’
লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে এমপি আবুল খায়ের: ‘আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তিনি বলেন, ‘হাসিনা কিন্তু যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পায়নি, হাসিনা পালিয়ে গেছে। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন-আপা আসবে, আপার কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না। এ চ্যাপ্টার...

২ ঘন্টা আগে


পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সেতুর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা

২০ ঘন্টা আগে


বিয়ের পর নতুন বউকে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে হামলা, নামিয়ে নিয়ে গেল যুবকেরা
বিয়ের পর নতুন বউকে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে হামলা, নামিয়ে নিয়ে গেল যুবকেরা

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বরের বাড়ির উদ্দেশে রওনা হওয়া একটি মাইক্রোবাসের গতিরোধ করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে তারা মাইক্রোবাস থেকে নতুন বউকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom