সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যশোর বেনাপোল যাচ্ছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারত থেকে সীমান্ত দিয়ে কথিত জোরপূর্বক অনুপ্রবেশ (পুশ-ইন) সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারী। আগামীকাল বুধবার (৩ জুন) তিনি সীমান্ত এলাকা সফর করবেন বলে জানা গেছে।
সফরের মূল উদ্দেশ্য হিসেবে সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থানীয় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এক বার্তায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন, কূটনৈতিক রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি জানান তিনি।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন।
সফর শেষে দুপুর ১টায় বেনাপোলের একটি পর্যটন হোটেলে সংবাদ সম্মেলন করবেন এনসিপির এই নেতা। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে দলের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশ-ইনের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা চলমান থাকায় নাসির উদ্দিন পাটোয়ারীর এ সফর রাজনৈতিক ও জনমনে বিশেষ গুরুত্ব বহন করছে।
যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...
১২ ঘন্টা আগে
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী
১৯ ঘন্টা আগে
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...
৩ দিন আগে
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৪ দিন আগে
