ক্যাম্পাস

শাহবাগ থানায় হামলার ঘটনায় ঢাবি শিক্ষার্থী জুলহাসের কানের পর্দা ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


শাহবাগ থানায় হামলার ঘটনায় ঢাবি শিক্ষার্থী জুলহাসের কানের পর্দা ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত


রাজধানীর শাহবাগ থানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক মো. জুলহাস ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে জুলহাস ইসলাম দাবি করেন, চিকিৎসা প্রতিবেদনে তার কানের পর্দা ফেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট এক নেতার প্রতি ব্যক্তিগত ক্ষোভ না থাকার কথাও উল্লেখ করেন।

জানা গেছে, একটি এডিটেড ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই ফটোকার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জায়মা রহমান–কে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, ঢাবি শিবিরের এক নেতা ওই পোস্টটি শেয়ার করেছেন। তবে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার জানায়, মূল পোস্টের স্ক্রিনশট সম্পাদনা করে ভিন্ন ব্যক্তির নাম বসিয়ে তা প্রচার করা হয়েছে।

ঘটনার সূত্রপাতের পর অভিযুক্ত শিবির নেতা শাহবাগ থানায় উপস্থিত হয়ে বিষয়টি ভুয়া দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় সন্ধ্যার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরিস্থিতি রাত ৮টার দিকে আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় কয়েকজনকে ঘিরে ধরে মারধর করা হয়। এ ঘটনায় জুলহাস ইসলামসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পরে রাত ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ঘটনাস্থলে পৌঁছান। কিছু সময় পর ডাকসুর ভিপি ও জিএসসহ অন্য শিক্ষার্থী নেতারাও সেখানে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি পাওয়া গেছে। তবে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...

৫ দিন আগে


'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল

৬ দিন আগে


ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...

৬ দিন আগে


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom