সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

ছবি: সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফজল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)। তিনি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি ছবি সম্পাদনা করে তাতে শাড়ি পরিহিত রূপ সংযোজন করেন এবং নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টটির সঙ্গে তিনি একটি ব্যঙ্গাত্মক মন্তব্যও যুক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফজল মাহমুদ বলেন, “অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টটির বিষয়বস্তু এবং এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।


বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১; মারা গেছে ৬ ছাগল
বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১; মারা গেছে ৬ ছাগল

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। একই সঙ্গে বজ্রপাতে ৬টি ছাগলও মারা গেছে।শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহমত উল্যাহ,

৫ ঘন্টা আগে


থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের ঘটনায় পেশাগত দায়িত্বে অবহেলা, অপেশাদার আচরণ ও অসদাচরণের অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ...

৭ ঘন্টা আগে


দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।শুক্রবার (১২ জুন) সকালে সীমান্তের প্রাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চারজন নারী,...

১২ ঘন্টা আগে


কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক, স্বামীর ৪ মাসের কারাদণ্ড
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে গাঁজাসহ আটক হয়েছেন দবির মোল্যা নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom