আন্তর্জাতিক

স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বড় সতর্কতা দিলেন কাবার ইমাম

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৪ ঘন্টা আগে


স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বড় সতর্কতা দিলেন কাবার ইমাম

ছবি: সংগৃহীত


স্বপ্নের ব্যাখ্যার জন্য গণক, জ্যোতিষী কিংবা অজ্ঞ ব্যক্তির শরণাপন্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন হুমাইদ। শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় তিনি এ বিষয়ে মুসল্লিদের সতর্ক করেন।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, ইসলামে স্বপ্নের একটি স্বীকৃত অবস্থান রয়েছে। কোনো কোনো স্বপ্ন সুসংবাদ বহন করতে পারে। তবে স্বপ্নের ওপর ভিত্তি করে ইসলামের কোনো বিধান নির্ধারণ করা যায় না। তাই স্বপ্নকে কেন্দ্র করে অযথা উদ্বেগ বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত।

তিনি স্বপ্নকে তিন ভাগে ভাগ করেন। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে আসা সত্য বা সুসংবাদমূলক স্বপ্ন। দ্বিতীয়ত, শয়তানের পক্ষ থেকে আসা এমন স্বপ্ন, যা মানুষের মনে ভয়, কষ্ট ও উদ্বেগ সৃষ্টি করে। তৃতীয়ত, মানুষের দৈনন্দিন চিন্তা, অভিজ্ঞতা ও মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে দেখা স্বপ্ন।

ইমাম বলেন, উদ্বেগ বা দুঃখ সৃষ্টি করে এমন স্বপ্ন অন্যের কাছে প্রকাশ না করার বিষয়ে হাদিসে নির্দেশনা রয়েছে। এ ধরনের স্বপ্ন নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা করা উচিত।

স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে যথাযথ ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অনুমাননির্ভর ব্যাখ্যা বা অজ্ঞতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষ করে গণক ও জ্যোতিষীদের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা নেওয়া থেকে মুসলিমদের সতর্ক থাকা প্রয়োজন।

একই দিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবা দেন ইমাম ও খতিব শায়খ খালিদ আল-মুহান্না। তিনি লজ্জাশীলতাকে নবীদের অন্যতম বৈশিষ্ট্য এবং ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি ও তাঁর প্রতি আনুগত্য থেকেই প্রকৃত লজ্জাশীলতার জন্ম হয়। এটি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হতে পারে, আবার আত্মসংযম ও সাধনার মাধ্যমেও অর্জন করা সম্ভব।

বিশ্লেষণ:
স্বপ্ন মানুষের মানসিক জীবনের স্বাভাবিক একটি অংশ হলেও এর ব্যাখ্যাকে কেন্দ্র করে অতিরঞ্জিত বিশ্বাস অনেক সময় অযথা ভয়, উদ্বেগ ও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ধরন ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং অজ্ঞ ব্যক্তির পরামর্শের পরিবর্তে নির্ভরযোগ্য জ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নেওয়াই নিরাপদ।


হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা
হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের...

৩৩ মিনিট আগে


১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৩৪১টি পরাঘাতের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পেমাতাংসিয়ানতার শহর থেকে...

১ ঘন্টা আগে


সরকারি স্কুলের দুরবস্থার প্রতিবাদে ভারতে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন
সরকারি স্কুলের দুরবস্থার প্রতিবাদে ভারতে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন

ভারতে সরকারি স্কুলের অব্যবস্থাপনা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির প্রতিবাদে ‘স্কুল ঠিক করো’ নামে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। মহারাষ্ট্রের হিংগোলি জেলার সন্তুক পিম্পরি গ্রাম থেকে শনিবার (১৫ আগস্ট) কর্মসূচির সূচনা করেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্থানীয় একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শন করেন দীপকে।...

১৫ ঘন্টা আগে


৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার
৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার

মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom