সারাদেশ

সাতক্ষীরার টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে ঢাকায় তরুণদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


সাতক্ষীরার টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে ঢাকায় তরুণদের মানববন্ধন

ছবি: সংগৃহীত


টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের উদ্যোগে রাজধানী ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাতক্ষীরার উন্নয়নের জন্য প্রস্তাবিত ১৬ দফা দাবির প্রতি সংহতি জানান অংশগ্রহণকারী তরুণরা।

শনিবার (২ মে) সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া তরুণরা বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। পরিকল্পিত উদ্যোগ নিলে সাতক্ষীরা জেলাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

তারা অভিযোগ করেন, অবকাঠামো, শিল্পায়ন ও সেবাখাতে পিছিয়ে থাকায় জেলার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য, পর্যটন ও শিল্প খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তারা মত দেন।

মানববন্ধনে ১৬ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সুন্দরবন কেন্দ্রিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ, সীমান্ত সড়ক নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, পর্যটন খাত উন্নয়ন, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবিও জানানো হয়।

আয়োজকরা বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন করা গেলে সাতক্ষীরা শুধু একটি উপকূলীয় জেলা হিসেবে নয়, বরং জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ, প্রধান উপদেষ্টা আফসার আলী, সাধারণ সম্পাদক বকুলুজ্জামান এবং যুগ্ম সম্পাদক স. ম. মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom