জাতীয়

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত


সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ বিরতির পর সংসদে তাঁর উপস্থিতিকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বুধবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘ সময় দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে তিনি আবারও সংসদীয় কার্যক্রমে সক্রিয় হলেন।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবনে নিজের দাপ্তরিক কার্যালয়ে যান মির্জা আব্বাস। প্রায় সাড়ে পাঁচ মাস পর দপ্তরে ফিরে তিনি প্রথমবারের মতো বিভিন্ন দাপ্তরিক কাজ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে তিনি জাতীয় সংসদের অধিবেশনকক্ষে প্রবেশ করে অধিবেশনে অংশ নেন। দীর্ঘদিন পর তাঁর উপস্থিতিতে স্পিকারসহ সংসদ সদস্য ও সহকর্মীরা তাঁকে স্বাগত জানান।

চিকিৎসার কারণে দীর্ঘ সময় সংসদীয় কার্যক্রমের বাইরে থাকার পর মির্জা আব্বাসের ফিরে আসাকে তাঁর রাজনৈতিক ও সংসদীয় কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।


জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব
জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ঘিরে সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব...

১ ঘন্টা আগে


জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের
জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের

দেশের সব নাগরিককে জন্মের পরপরই একটি একক, স্থায়ী ও স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে এই কার্ড নাগরিকের সারা জীবন পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে তথ্য...

১ ঘন্টা আগে


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই

১১ ঘন্টা আগে


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন
সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom