অপরাধ

রংপুরে যুবদল নেতা হত্যা: প্রধান আসামি ও স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রাকিব হত্যা মামলায় প্রধান আসামি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‍্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যমতে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও পারিবারিক বিরোধের জেরে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাকিবের সঙ্গে মমিন ও তার স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। পরে পরিকল্পিতভাবে রাকিবকে বাসা থেকে ডেকে এনে নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom