অপরাধ

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারো ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

অনলাইন ডেস্ক

২১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


গাইবান্ধার সাঘাটায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তাকে আটক করা হলেও বিষয়টি জানাজানি হয় বুধবার রাতে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি দল বারোকোনা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় রিয়াদ-রাহাত মোবাইল পয়েন্টের সামনে মাদক বিক্রির সময় সাইফুল ইসলাম ও নাজমুল হক নয়নকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় ইসমাইল হোসেন নামের আরও একজন পালিয়ে যায়।

এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে একই অভিযোগে গত বছরের ২২ অক্টোবর নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন সাইফুল ইসলাম। পরদিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে কিছুদিন পরই তাকে আবার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদে ফিরিয়ে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় নেতাদের অভিযোগ, পদ ফিরে পাওয়ার পর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি।

এ বিষয়ে সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার আহমেদ সুজন বলেন, “মাদক কারবারীদের দলে কোনো স্থান নেই। কিন্তু খারাপ লোকদের প্রভাবের কারণে ভালোরা কোণঠাসা হয়ে পড়ছে।”

সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন বলেন, “তখন বিশেষ পরিস্থিতির কারণে তাকে দলে নেওয়া হয়েছিল। অভিযোগ যেহেতু গুরুতর, এবার জেলা কমিটির উচিত তাকে বহিষ্কার করা।”

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom