ধর্ম

হজে যেতে হজ ভিসাই একমাত্র বৈধ, জানাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে

হজে যেতে হজ ভিসাই একমাত্র বৈধ, জানাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এ ধরনের ভিসাধারীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের পারমিট সংগ্রহ করতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, হজের জন্য সব ধরনের বুকিং ও রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই করতে হবে। অননুমোদিত বা ভুয়া মাধ্যমে বুকিং থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এ নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এ ধরনের ভিসাধারীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের পারমিট সংগ্রহ করতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, হজের জন্য সব ধরনের বুকিং ও রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই করতে হবে। অননুমোদিত বা ভুয়া মাধ্যমে বুকিং থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে ক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি
রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে ক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। রায় শুনতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।রোববার সকালে আদালত চত্বরে উপস্থিত জনসাধারণের অনেকেই বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংসতা

১২ দিন আগে

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন: ইবাদত,ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
জিলহজ্জ মাসের প্রথম দশ দিন: ইবাদত,ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়

মুসলিম উম্মাহর জন্য পবিত্র জিলহজ্জ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতময় একটি মাস। বিশেষ করে এ মাসের প্রথম দশ দিনকে ইসলামে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুরআনুল কারিম ও সহিহ হাদিসে এ সময়ের আমল, ইবাদত, রোজা, জিকির, দান-সদকা ও কুরবানির গুরুত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ইসলামী চিন্তাবিদরা...

২৭ দিন আগে

১০ বছর বয়সে সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ জুবায়ের
১০ বছর বয়সে সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ জুবায়ের

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ মাত্র ৫ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তার এই ব্যতিক্রমী সাফল্য উদযাপন করা

৩ মাস আগে

ইসলামের প্রথম বিজয়, ঐতিহাসিক বদর দিবস আজ
ইসলামের প্রথম বিজয়, ঐতিহাসিক বদর দিবস আজ

ইতিহাস কেবল অতীতের গল্প নয়; বরং ভবিষ্যতের জন্য শিক্ষার আয়না। সে আয়নায় ধুলা জমলে জাতি নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় হলো গাজওয়ায়ে বদর। এ যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল ঈমান, নেতৃত্ব ও তাওয়াক্কুলের এক ঐতিহাসিক পরীক্ষা।নবুয়তের সূচনালগ্নে মহানবী হজরত...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom