সারাদেশ

বন্ধুকে বিদায় জানাতে গিয়ে নিজেই চিরবিদায় নিলেন সৌদি প্রবাসী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বন্ধুকে বিদায় জানাতে গিয়ে নিজেই চিরবিদায় নিলেন সৌদি প্রবাসী

ছবি: সংগৃহীত


বন্ধুকে লঞ্চে তুলে দিতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী এক যুবক। নিহতের নাম মেহেদী হাসান শুভ (২৫)। এ ঘটনায় তার বন্ধু মো. আরিফ (২৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে বরিশাল নগরীর কেডিসি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বন্ধুকে বরিশাল নদীবন্দরে লঞ্চে তুলে দিয়ে শুভ ও আরিফ মোটরসাইকেলে করে বাড়ির পথে ফিরছিলেন। পথে কেডিসি গলির মুখে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের লোহার পাইপে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

নিহত শুভ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। কয়েক বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বন্ধুকে বিদায় জানিয়ে হাসিমুখে ফিরছিলেন শুভ, কিন্তু সেই ফেরাই তার জীবনের শেষ যাত্রা হয়ে যায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom