রোনালদোকে আদর্শ মেনে নিজেকে ‘পর্তুগিজ’ ভাবতেন এমবাপ্পে
অনলাইন ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের ফুটবলার হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণা ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি তার মা ফায়জা লামারি জানিয়েছেন, এমবাপ্পে এতটাই রোনালদো-ভক্ত ছিলেন যে তিনি নিজেকেও পর্তুগিজ ভাবতেন। এমবাপ্পের শোবার ঘরের দেয়ালজুড়ে রোনালদোর ছবি ছিল, যা আগে থেকেই সবার জানা।
গত গ্রীষ্মে এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষে বিনামূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালের হোমগ্রাউন্ড সান্তিয়াগো বের্নাব্যুতে তাকে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সময় এই ফরাসি তারকা স্বীকার করেন, তিনি ছোটবেলা থেকেই লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার স্বপ্ন দেখতেন।
এমবাপ্পে তার খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি জিনেদিন জিদান ও রোনালদোর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি আশা করছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে স্প্যানিশ ক্লাবটির হয়ে আরও শিরোপা জিতবেন।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
৭ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
২ দিন আগে
