জাতীয়

রাজধানীসহ দেশে এক মাসে ১০ দফা কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


রাজধানীসহ দেশে এক মাসে ১০ দফা কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

ছবি: সংগৃহীত


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এক মাসের ব্যবধানে বারবার ভূকম্পনে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৮৮ কিলোমিটার। অক্ষাংশ ২২ দশমিক ৫১ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমা ৮৯ দশমিক ১৭ ডিগ্রি পূর্বে এর কেন্দ্র নির্ধারণ করা হয়।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প এবং উৎপত্তিস্থল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এর আগেও সেখানে ভূকম্পন হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সবাইকে সচেতন থাকতে হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) উৎপত্তিস্থলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার গণমাধ্যমকে জানান, পরপর দুই দফা কম্পন অনুভূত হয়েছে এবং উৎপত্তিস্থল সাতক্ষীরাই।

সাতক্ষীরায় জোরে ঝাঁকুনি, রাস্তায় নেমে আসেন মানুষ

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জোরে ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের জেলাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে; সেখানে রিখটার স্কেলে মাত্রা ছিল প্রায় ৫।

এক মাসে ১০ দফা কম্পন

চলতি মাসের ২৭ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও ঘনঘন কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

ইউএসজিএস ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ২৭ দিনে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ১০ বার ভূমিকম্প হয়েছে।

এর আগে বুধবার রাতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ২৬ ফেব্রুয়ারি দুপুরে ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মাসের শুরুতে সিলেট অঞ্চলে ৩ মাত্রার মৃদু কম্পনও রেকর্ড করা হয়।

৩ ফেব্রুয়ারি রাতে মিয়ানমার উৎসস্থল থেকে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। একই দিন ভোরে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি কম্পন হয়। ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকেও মৃদু থেকে মাঝারি কম্পন রেকর্ড করা হয়।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ঘনঘন ভূমিকম্পের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বড় ধরনের দুর্যোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। তাই ভবন নির্মাণে বিধিমালা কঠোরভাবে অনুসরণ, ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

তাদের ভাষ্য, মৃদু কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস কি না-তা নিশ্চিতভাবে বলা না গেলেও প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি।

স্মরণকালের অন্যতম শক্তিশালী কম্পন

গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন জেলা কেঁপে ওঠে। ইউএসজিএসের তথ্যমতে, এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ওই ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে তিন শিশুসহ ১১ জন নিহত এবং শতাধিক আহত হন। বহু ভবনে ফাটল ধরে ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

সেদিন ভূমিকম্প শুরু হতেই বহুতল ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে অনেকে আহত হন। বাণিজ্যিক এলাকাগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভীন বলেন, “আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ মনে হলো মেঝে দুলছে। যখন দেখি জিনিসপত্র পড়ে যাচ্ছে, তখন দৌড়ে নিচে নামি। জীবনে এমন কাঁপন দেখিনি।”

গুলশানের একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী রফিক মিয়া জানান, “বিল্ডিংটা এত জোরে দুলছিল যে আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। সবাই চিৎকার করতে করতে নিচে নামছিল।”

ঘনঘন ভূমিকম্পের বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়-সচেতনতা ও প্রস্তুতিই হতে পারে বড় ক্ষতি এড়ানোর প্রধান উপায়।


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

২০ মিনিট আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

৪২ মিনিট আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৬ ঘন্টা আগে


বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom