রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই মেগা প্রকল্প, প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের নির্দেশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে রোববার (১২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে প্রকল্প দুটির বাস্তবায়ন অগ্রগতি, বিনিয়োগ, প্রযুক্তি এবং সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি (CMEC) গ্রুপ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন প্রায় ৩ হাজার টন নগর বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং প্রকল্পটি অন্তত ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে পারবে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ (B&F) কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।
এই প্রকল্পের আওতায় বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে। সেই গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য।
এ ছাড়া প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। এ কেন্দ্রেও প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে।
বৈঠকে জানানো হয়, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়কে নিয়ে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
২ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
২ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৮ ঘন্টা আগে
