খেলাধুলা

রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

ছবি: সংগৃহীত


দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।

প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হয়েছে। তবে পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, প্রতিযোগিতামূলক ফুটবলে তার ফেরার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হচ্ছে না।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে রাভেনার সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে ইতালিয়ান ফুটবলের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

রোনালদিনহোর ইতালিয়ান ফুটবলের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের জার্সিতে খেলেছেন এবং সিরি ‘আ’-তে নিজের সৃজনশীল ফুটবল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে তাকে মূলত প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টেই দেখা গেছে।

২০২৬–২৭ মৌসুমকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে রাভেনা। কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে সেই পরিকল্পনার অংশ হিসেবেই যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

চুক্তির শুরুতে রাভেনার ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা স্পষ্টভাবে জানিয়েছিলেন, রোনালদিনহোকে মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই; এটি মূলত একটি বিপণন উদ্যোগ। তবে পরে ইতালীয় সংবাদ সংস্থা আনসা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিছুটা ভিন্ন সুরে কথা বলেন।

ব্রাইদা বলেন, “রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তি করেছেন, এটি আমাদের জন্য দারুণ অর্জন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি খেলবেন কি না—এ মুহূর্তে কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

ক্লাব কর্তৃপক্ষের এমন মন্তব্যে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। যদিও বয়স ও দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকার বাস্তবতা বিবেচনায় রোনালদিনহোর মাঠে ফেরা এখনও অনিশ্চিত। তবু ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে আবারও ইতালিয়ান ফুটবলের আলোচনায় দেখা যাওয়াই সমর্থকদের জন্য বড় আনন্দের বিষয় হয়ে উঠেছে।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

৫ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১২ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom